কোন পদক্ষেপগুলো দ্রুত মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের জন্য মানবসম্পদের গুণগত মান উন্নয়ন করা প্রয়োজন হয়। যে পদক্ষেপগুলো দ্রুত মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে সেগুলো নিম্নে আলোচনা করা হলো - শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হলে বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তাছাড়া প্রশিক্ষণ, জনস্বাস্থ্যের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, উপযুক্ত বাসস্থান, নারীর ক্ষমতায়ন এবং মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি উপাদান সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব। অর্থনৈতিক উন্নয়নের জন্য মানবসম্পদের গুরুত্ব খুব বেশি। উন্নয়ন ও প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন মানবসম্পদের। দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের মূল্য তুলনামূলকভাবে বেশি। কাজেই উন্নত ও উন্নয়নশীল সব দেশের জন্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মানবসম্পদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
কোন পদক্ষেপগুলো দ্রুত মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে বলে তুমি মনে ক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর