সমুদ্রস্রোত কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: সমুদ্রস্রোত উৎপত্তির জন্য প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। প্রবল 'নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এছাড়া পৃথিবীর আহ্নিক গতি, বরফ গলন, তাপমাত্রার তারতম্য, গভীরতার তারতম্য, লবণাক্ততার তারতম্য ও ভূখণ্ডের অবস্থানের কারণেও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
সমুদ্রস্রোত কীভাবে সৃষ্টি হয়?
উত্তর
