মিতু ও লাবনীর দেখা বৃষ্টিপাত দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: মিতুর দেখা বৃষ্টিপাতটি হচ্ছে পরিচলন বৃষ্টি। অন্যদিকে লাবনী পার্বত্য এলাকায় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত দেখতে পায়। পরিচলন বৃষ্টির প্রাথমিক পর্যায়ে প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠের উপরস্থ বায়ু উষ্ণ এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। শৈলোৎক্ষেপ বৃষ্টিতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গমনপথে উঁচু পর্বতশ্রেণিতে বাধা পেয়ে উপরের দিকে উঠে যায়। অন্যদিকে পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বায়ু রুদ্ধ তাপ হ্রাস হারে শীতল হতে থাকে এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতিতে ঘনীভবন হয়। শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটায়। এক্ষেত্রে পর্বতের অনুবাত ঢাল প্রায় বৃষ্টিহীন থাকে। কিন্তু পরিচলন বৃষ্টির ক্ষেত্রে ঘনীভবনের ফলে মেঘ উপরের দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে ঝড়োপুঞ্জ মেঘের সৃষ্টি করে। ফলে এ ধরনের মেঘ থেকে ঝড়সহ মুষলধারে বৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে। সাধারণত বিস্তৃত অঞ্চলে এরূপ বৃষ্টিপাত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
মিতু ও লাবনীর দেখা বৃষ্টিপাত দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
