উদ্দীপকের আলোকে এরূপ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যেসব জলবায়ুগত পরিবর্তনের কথা বলা হয়েছে তা মূলত গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে সংঘটিত হবে বলে মনে করা হয়। বিশ্বব্যাপী গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে উষ্ণতার যে পরিবর্তন তার প্রভাবে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের উপকূলীয় এলাকার এক বিরাট অংশ সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে এবং বন্যা, খরা, ঘূর্ণিঝড়, প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানুষের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত গ্রিন হাউস গ্যাস যেমন- কার্বন ডাইঅক্সাইড ( [গণিত] ), মিথেন ( [গণিত] ), নাইট্রাস অক্সাইড ( [গণিত] ), ক্লোরোফ্লুরো কার্বন ( [গণিত] ) ইত্যাদি নির্গমন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে বিপুল পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহারসহ বনভূমি ধ্বংস, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, পারমাণবিক পরীক্ষা ইত্যাদি কর্মকাণ্ডের ফলে নিগর্ত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীগণ ভবিষ্যদ্বানী করেছেন যে, ২১ শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা ২.৫০ থেকে ৫.৫° সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে পর্বতের উপরিভাগে জমাকৃত বরফ এবং মেরু অঞ্চলের হিমবাহের দ্রুতগলনের কারণে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে অন্যান্য এশিয়ায় দেশের মতো বাংলাদেশে অধিক বৃষ্টিপাত, বন্যা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, খরা প্রভৃতি জলবায়ুর পরিবর্তন সাধিত হতে পারে। এতে করে আক্রান্ত দেশগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে এরূপ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
