মিতুর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: মিতুর দেখা বৃষ্টিপাতটি পরিচলন প্রক্রিয়ায় সংঘটিত হয়। মিতু নিরক্ষীয় অঞ্চলের একটি দেশে যায়। নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। নিরক্ষীয় অঞ্চলে জলভাগের অবস্থানে আধিক্য এবং সূর্যকিরণ লম্বভাবে পতিত হওয়ায় সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। পরিচলন বৃষ্টি নিম্নলিখিত পর্যায় অনুসরণ করে ঘটে থাকে: i. প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। ii. ভুপৃষ্ঠের উপরস্থ বায়ু উষ্ণ এবং হালকা হয়ে পরিচলন প্রক্রিয়ায় উপরের দিকে উঠে যায়। iii. ঊর্ধ্বমুখী বায়ু রুদ্ধ তাপ হ্রাস হারে (সুপ্ত তাপ ছেড়ে দেওয়ার ফলে) শীতল হতে থাকে এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতিতে ঘনীভবন হয়। iv. ঘনীভবনের ফলে মেঘ উপরের দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে ঝড়োপুঞ্জ মেঘের সৃষ্টি করে। এ ধরনের মেঘ থেকে ঝড়সহ মুষলধারে বৃষ্টি এবং কখনো কখনো শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
মিতুর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
