দৃশ্যকল্প-২ এ বর্ণিত সময়ে অন্তরের নিজ এলাকা ও বেড়াতে যাওয়ার এলাকার মধ্যে জলবায়ুর ভিন্নতার একটি নির্দিষ্ট কারণ রয়েছে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সিলেট ও কক্সবাজারের জলবায়ুর ভিন্নতার কথা বলা হয়েছে। এলাকা দুটির জলবায়ুর এই ভিন্নতার কারণ হলো সমুদ্র থেকে দূরত্ব। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে। সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রায় শীত-গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না। এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত-গ্রীষ্ম উভয়ই চরম হয়। কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডাও হয়। এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। কক্সবাজার সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু সিলেটের তুলনায় বেশ মৃদুভাবাপন্ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত সময়ে অন্তরের নিজ এলাকা ও বেড়াতে যাওয়ার এলাকার …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
