উদ্দীপকে উপরের ছকে 'A [গণিত] ও 'B [গণিত] পর্বত দুটির মধ্যে কোন পর্বতটি বাংলাদেশের পর্বতগুলোর সাদৃশ্যপূর্ণ বলে মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকের ছকে 'A [গণিত] ও 'B [গণিত] পর্বত দুটি হলো ভঙ্গিল পর্বত ও ল্যাকোলিথ পর্বত। ভঙ্গিল পর্বতটি বাংলাদেশের পর্বতগুলো সাথে মিল রয়েছে। উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত পর্বতটি হলো যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। যা একটি ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। বাংলাদেশে সাধারণত এরূপ পর্বত দেখা যায় না। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে। ফলে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। ল্যাকোলিথ পর্বতের এভাবে সৃষ্টি হয়েছে। অন্যদিকে, 'A [গণিত] চিহ্নিত পর্বতটি হলো এশিয়ার হিমালয় এবং উত্তর আমেরিকার রকি পর্বত। যা ভঙ্গিল পর্বতের উদাহরণ। বাংলাদেশের অধিকাংশ পর্বত কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে গঠিত হয়েছে। এগুলো সাধারণত ভঙ্গিলপর্বত শ্রেণির। এসব পর্বত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্র তলদেশের অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি জমা হয়ে এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে ও প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও অধঃভাঁজের সৃষ্টি হয়। এভাবে বাংলাদেশের পাহাড়গুলো ভঙ্গিল পর্বত হিসেবে অবস্থান করছে। সুতরাং উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত পর্বত বাংলাদেশের পর্বতের সাথে সাদৃশ্য পাওয়া যায়। কারণ বাংলাদেশের অধিকাংশ পর্বত ভঙ্গিল পর্বত শ্রেণির।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উপরের ছকে 'A ও 'B পর্বত দুটির মধ্যে কোন পর্বতটি বাংলাদেশ…
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
