সূর্যের আকর্ষণে জোয়ার প্রবল হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যা মহাকর্ষ নামে পরিচিত। এ আকর্ষণ বল নির্ভর করে বস্তুর ভর এবং পারস্পরিক দূরত্বের উপর। মহাকর্ষ শক্তির প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, যা জোয়ার সৃষ্টির প্রধান কারণ। সূর্য অধিক ভরবিশিষ্ট হলেও চাঁদ অপেক্ষা পৃথিবী থেকে অধিক দূরে অবস্থিত। এজন্য পৃথিবীর জলরাশির উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বেশি। এজন্য চাঁদের আকর্ষণে পানিরাশি অধিক ফুলে ওঠে এবং প্রবল জোয়ারের সৃষ্টি হয়। অন্যদিকে সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
সূর্যের আকর্ষণে জোয়ার প্রবল হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর
