তুষার ও রিপনের ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরদ্বয়কে ইঙ্গিত করে সেগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: তুষার ও রিপনের ঘটনায় বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডল স্তরদুটি ইঙ্গিত করা হয়েছে। ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল (Stratosphere) নামে পরিচিত। এর বৈশিষ্ট্য— i. এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে। ঝড়-বৃষ্টি থাকে না বলে এ স্তরের মধ্য দিয়ে বিনা বাঁধায় জেট বিমান চলাচল করে। ii. এই স্তরে ওজোন (O₃) গ্যাসের পরিমাণ বেশি থাকে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate rays) শুষে নেয়। iii. এ স্তরের প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। এটি স্ট্রাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। অন্যদিকে স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে। মেসোমণ্ডলের বৈশিষ্ট্য হলো— i. এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। ii. এ স্তর বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। iii. মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাগুলোর অধিকাংশ এ স্তরে এসে পুড়ে যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
তুষার ও রিপনের ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরদ্বয়কে ইঙ্গিত করে সেগুলোর ত…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
