আশিক বায়ুমণ্ডলের কোন স্তরের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
উত্তর: আশিক বায়ুমণ্ডলের যে স্তরের উপর নির্ভর করে তা হলো ট্রপোমণ্ডল। ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, তাকে ট্রপোস্ফিয়ার বলে। এ স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সব কিছুই এ স্তরে সৃষ্টি হয়। প্রাণিজগতের জন্য এ স্তর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ স্তরের নিম্নভাগে মানুষসহ সব ধরনের প্রাণী ও উদ্ভিদ রয়েছে। এখানেই মানুষ তার অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে। যেমন- আশিক কৃষিকাজ করে; শস্য ও শাকসবজি চাষ করে। বায়ুমণ্ডলের প্রায় ৯০% জলীয় বাষ্প, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি এ স্তরেই অবস্থান করে। বায়ুমণ্ডলের ঘনত্ব এ স্তরে সবচেয়ে বেশি। এখানে উত্তাপে সর্বাধিক ব্যতিক্রম ঘটে এবং তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, এ স্তরটি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বায়ুস্তর।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
আশিক বায়ুমণ্ডলের কোন স্তরের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
