মেহরাবের দেখা অঞ্চলটিকে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: মেহরাবের দেখা বৃষ্টিপাতটি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে পর্বত থাকলে তা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। শৈল বা পাহাড় দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত, মালভূমি থাকলে নিকটবর্তী সমুদ্র থেকে আগত জলীয়বাম্পূর্ণ বায়ু এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাত পার্শ্ব বলে। উচ্চ ভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত পার্শ্বে পৌঁছলে এতে জলীয়বাষ্প আর থাকে না বলে বৃষ্টি খুব কম হয়। এ অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। পর্বতের অনুবাত পার্শ্বের বৃষ্টিচ্ছায় সাধারণভাবে শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চল।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
মেহরাবের দেখা অঞ্চলটিকে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
