উদ্দীপকে উল্লিখিত বায়ুমণ্ডলের যে প্রতিক্রিয়াটিকে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বায়ুমণ্ডলের গ্রিন হাউস প্রতিক্রিয়া ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বায়ুমণ্ডল হলো কাঁচের ঘরের ছাদের মতো। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে। আবার মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন- কাঠ, কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে পুরু একটি গ্যাসের স্তর বা চাদর। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায়না। ফলে তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বায়ুমণ্ডলের যে প্রতিক্রিয়াটিকে ইঙ্গিত করা হয়েছে …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
