শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রতিক্রিয়াটি মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের উপর কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ করো।

উত্তর: মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের উপর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব নেতিবাচক হলেও ইতিবাচক দিকও লক্ষণীয়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্রিনহাউস প্রভাব পৃথিবীর কয়েকটি দেশে যথা- কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন প্রভৃতি দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। এ কারণে ঐসব অঞ্চলের লক্ষ লক্ষ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে। অন্যদিকে দুর্ভোগ বাড়বে পৃথিবীর প্রায় ৪০ শতাংশ এলাকার দরিদ্র অধিবাসীদের। কারণ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর বেশ কয়েকটি বিখ্যাত শহর হবে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। পৃথিবীর উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্বের মোট জনসমষ্টির প্রায় ২০ শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠলে আবহাওয়ার প্রকৃতিই বদলে যাবে। সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাবে, দূষিত হবে সুপেয় পানি, লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে, বনাঞ্চল ধ্বংস হবে, বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পাবে এবং একই দেশের মানুষ অন্য অঞ্চলে হবে জলবায়ু শরণার্থী (Climate refugee)। এক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় নিম্নাঞ্চলের মানুষ হবে প্রথম শিকার। গ্রিনহাউস প্রতিক্রিয়া বিশ্বব্যাপী সমানভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতায় এক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। উন্নত বিশ্ব তাদের উৎপাদিত শশ্যের বাড়তি অংশ পশুখাদ্য হিসেবে ব্যবহার করবে। আর উন্নয়নশীল গরিব দেশগুলোর মানুষ না খেয়ে কঙ্কালসার জীবনযাপনের মাধ্যমে নিজ দেশের সীমানা পেরিয়ে শরণার্থী হয়ে উঠবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে অনেকটাই বদলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে, শীতকালেও পূর্বের তুলনায় বর্ষাসিক্ত হয়ে উঠেছে। তাই সার্বিকভাবে বলা যায়, গ্রিন হাউস প্রতিক্রিয়া মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ওপর যথেষ্ট প্রভাব ফেলছে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল

উক্ত প্রতিক্রিয়াটি মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের উপর কীরূপ প্রভাব …

উদ্দীপক

দিন দিন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্বের প্রকৃতি। এই কারণেই বিজ্ঞানীরা আশঙ্কা করছে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে তলিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাংশের বিশাল অংশ। অন্যদিকে এরই প্রভাবে কানাডা, রাশিয়া, ফিনল্যান্ডসহ শীতপ্রধান দেশে লক্ষ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে।

Jessore · 2019

উত্তর

যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমণ্ডল।

উত্তর

পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এ উভয় কারণে ঘূর্ণায়মান পৃথিবীপৃষ্ঠে গতিশীল পদার্থ (যেমন- বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত) সরাসরি, উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।

উত্তর

উদ্দীপকে বায়ুমণ্ডলের গ্রিন হাউস প্রতিক্রিয়া ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বায়ুমণ্ডল হলো কাঁচের ঘরের ছাদের মতো। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে। আবার মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন- কাঠ, কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে পুরু একটি গ্যাসের স্তর বা চাদর। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায়না। ফলে তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া।

উত্তর

মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের উপর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব নেতিবাচক হলেও ইতিবাচক দিকও লক্ষণীয়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্রিনহাউস প্রভাব পৃথিবীর কয়েকটি দেশে যথা- কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন প্রভৃতি দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। এ কারণে ঐসব অঞ্চলের লক্ষ লক্ষ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে। অন্যদিকে দুর্ভোগ বাড়বে পৃথিবীর প্রায় ৪০ শতাংশ এলাকার দরিদ্র অধিবাসীদের। কারণ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর বেশ কয়েকটি বিখ্যাত শহর হবে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। পৃথিবীর উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্বের মোট জনসমষ্টির প্রায় ২০ শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠলে আবহাওয়ার প্রকৃতিই বদলে যাবে। সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাবে, দূষিত হবে সুপেয় পানি, লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে, বনাঞ্চল ধ্বংস হবে, বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পাবে এবং একই দেশের মানুষ অন্য অঞ্চলে হবে জলবায়ু শরণার্থী (Climate refugee)। এক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় নিম্নাঞ্চলের মানুষ হবে প্রথম শিকার। গ্রিনহাউস প্রতিক্রিয়া বিশ্বব্যাপী সমানভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতায় এক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। উন্নত বিশ্ব তাদের উৎপাদিত শশ্যের বাড়তি অংশ পশুখাদ্য হিসেবে ব্যবহার করবে। আর উন্নয়নশীল গরিব দেশগুলোর মানুষ না খেয়ে কঙ্কালসার জীবনযাপনের মাধ্যমে নিজ দেশের সীমানা পেরিয়ে শরণার্থী হয়ে উঠবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে অনেকটাই বদলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে, শীতকালেও পূর্বের তুলনায় বর্ষাসিক্ত হয়ে উঠেছে। তাই সার্বিকভাবে বলা যায়, গ্রিন হাউস প্রতিক্রিয়া মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ওপর যথেষ্ট প্রভাব ফেলছে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ শিকারের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা করো।

মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ শিকারের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মিতু কর্মসূত্রে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটি দেশে গেল। সে লক্ষ করল, দেশটিতে প্রতিদিনই বিকেল বেলা বৃষ্টিপাত হচ্ছে। সে জানতে পারে, দেশটিতে সারা বছরই এরূপ বৃষ্টিপাত হয়। দৃশ্যকল্প-২: লাবনী ছুটিতে বাবা-মায়ের সাথে পার্বত্য এলাকায় বেড়াতে গেল। বেড়াতে বের হতেই হঠাৎ বৃষ্টি শুরু হল। সে অবাক হয়ে দেখল, পর্বতটির এক পাশে বৃষ্টিপাত হচ্ছে এবং অন্যপাশে বৃষ্টি হচ্ছে না।

Combined · 2017

ক
জলবায়ু কাকে বলে?
খ
বাষ্পীভবন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
মিতুর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
ঘ
মিতু ও লাবনীর দেখা বৃষ্টিপাত দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.বাষ্পীভবন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

বাষ্পীভবন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জলবায়ু কাকে বলে?

জলবায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি একটি খবর সবাইকে অবাক করেছে। এর ফলে এশিয়ার বেশ কয়েকটি দেশের কিছু অঞ্চল সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে এবং নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

Combined · 2018

ক
পরম আর্দ্রতা কাকে বলে?
খ
পরিপৃক্ত বায়ু বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের আলোকে এরূপ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
ঘ
বিশ্ব প্রেক্ষিতে উক্ত পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.পরিপৃক্ত বায়ু বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

পরিপৃক্ত বায়ু বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পরম আর্দ্রতা কাকে বলে?

পরম আর্দ্রতা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2019

ক
গর্জনশীল চল্লিশ কী?
খ
কক্সবাজারের আবহাওয়ার প্রকৃতি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের 'ক' স্থানে সংঘটিত বৃষ্টিপাত ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে 'খ' ও 'গ' স্থানের বায়ুপ্রবাহের তুলনামূলক আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.কক্সবাজারের আবহাওয়ার প্রকৃতি ব্যাখ্যা করো।

কক্সবাজারের আবহাওয়ার প্রকৃতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ শিকারের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা করো।মিতু ও লাবনীর দেখা বৃষ্টিপাত দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।মিতুর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা করো।বাষ্পীভবন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।জলবায়ু কাকে বলে?বিশ্ব প্রেক্ষিতে উক্ত পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো।উদ্দীপকের আলোকে এরূপ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।পরিপৃক্ত বায়ু বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।পরম আর্দ্রতা কাকে বলে?উদ্দীপকে 'খ' ও 'গ' স্থানের বায়ুপ্রবাহের তুলনামূলক আলোচনা করো।উদ্দীপকের 'ক' স্থানে সংঘটিত বৃষ্টিপাত ব্যাখ্যা করো।কক্সবাজারের আবহাওয়ার প্রকৃতি ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উক্ত প্রতিক্রিয়াটি মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের উপর কীরূপ প্রভাব … | Prosthuti