'Q [গণিত] এবং 'R [গণিত] মণ্ডল দুটির কোনটি পৃথিবীর জীবজগৎ রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্রের 'Q [গণিত] এবং 'R [গণিত] মণ্ডলদ্বয় হলো স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডল। পৃথিবীর জীবজগৎ রক্ষায় স্ট্রাটোমণ্ডল অধিক গুরুত্বপূর্ণ। ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। অবস্থানগত কারণে বায়ুমণ্ডলের এ স্তরটি গুরুত্বপূর্ণ। এ মণ্ডলেই ওজোন (O₃) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। ওজোনস্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এ স্তরটি না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং প্রাণিকুল অন্ধ হয়ে যেত। তাই জীবজগতের জন্য এ স্তরটি গুরুত্বপূর্ণ। আবার, স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে মেসোমণ্ডল বলে। এ স্তর বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। আবার মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। তাই এ স্তরটিও জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং উভয় মণ্ডলই মানুষ ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হলেও সার্বিক বিবেচনায় স্ট্রাটোমণ্ডল পৃথিবীর জীবজগৎ রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
'Q এবং 'R মণ্ডল দুটির কোনটি পৃথিবীর জীবজগৎ রক্ষায় অধিক গুরুত্বপূর…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
