দৃশ্যকল্প-১ এ বর্ণিত বৃষ্টিপাতের সাথে বাংলাদেশের বৃষ্টিপাতের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত ও বাংলাদেশের বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। নিচে পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও উপরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টি পাতকে পরিচলন বৃষ্টি বলে। অপরদিকে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে ওঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বর্ষাকালে বাংলাদেশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তরে হিমালয় পর্বতে বাধা পেয়ে এ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এ অঞ্চলের বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্পম্প হালকা বলে সহজেই তা উপরে ওঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। এছাড়া নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে। অপরদিকে, সাধারণত গ্রীষ্মের শেষ এবং বর্ষায় শুরুতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। পর্বত ও মালভূমি অঞ্চলে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত দেয়া যায়। তাই বলা যায়, পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বৃষ্টিপাতের সাথে বাংলাদেশের বৃষ্টিপাতের বৈসাদৃ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
