গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিশেষ করে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে বেশ গতিশীলভাবে প্রবাহিত হয়। এ বায়ুর গতিবেগ এ সময় সবচেয়ে বেশি হয়। একে গর্জনশীল চল্লিশা বলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
