উদ্দীপকের 'C [গণিত] চিহ্নিত বায়ুমণ্ডলের স্তরটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'C [গণিত] চিহ্নিত বায়ুমণ্ডলের স্তরটি হলো তাপমণ্ডল। নিচে স্তরটি ব্যাখ্যা করা হলো- মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে। তাপমণ্ডলের বৈশিষ্ট্য: ১. এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে '১৪৮০° সেলসিয়াসে পৌছায়। ২. তাপমণ্ডলে উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। ৩. তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয় ৪. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলে বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'C চিহ্নিত বায়ুমণ্ডলের স্তরটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
