চিত্র-২ এবং চিত্র-৩ এর বৃষ্টিপাত দুইটি কি একই প্রক্রিয়ায় সংঘটিত হয়? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এবং ৩ এর বৃষ্টিপাতদ্বয় হলো পরিচলন বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টি। বৃষ্টিপাত দুটি একই প্রক্রিয়ায় সংঘটিত হয় না। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। তাই এ অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে, বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। তাই বলতে পারি যে, পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত একই প্রক্রিয়ায় সংঘটিত হয় না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-২ এবং চিত্র-৩ এর বৃষ্টিপাত দুইটি কি একই প্রক্রিয়ায় সংঘটিত হয়?…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
