উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ও 'B [গণিত] স্তর দুটির মধ্যে কোন স্তরটি মানবজাতির জীবনধারণের জন্য অধিক গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ও 'B [গণিত] স্তরদ্বয় হলো যথাক্রমে স্ট্রাটোমণ্ডল ও ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল মানবজাতির জীবনধারণের জন্য অধিক গুরুত্বপূর্ণ। ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। অবস্থানগত কারণে বায়ুমণ্ডলের এ স্তরটি গুরুত্বপূর্ণ। এ মণ্ডলেই ওজোন (O3) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। ওজোনস্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এ স্তরটি না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং প্রাণিকুল অন্ধ হয়ে যেত। স্ট্রাটোমণ্ডল স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে। অপরদিকে, ট্রপোমণ্ডল স্তরে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন (O₂) ও নাইট্রোজেন (N₂) সহ অন্যান্য সব বায়ু মণ্ডলীয় উপাদান বিদ্যমান। বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প এই স্তরেই পাওয়া যায়, যা মানুষ ও উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। বায়ুর উপর-নিচ উঠানামা এই স্তরে লক্ষ করা যায়, যার দরুন তাপের ভারসাম্য বজায় থাকে। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় ইত্যাদি সবকিছুই ঘটে থাকে। অতএব বলতে পারি, ট্রপোমণ্ডল মানব জাতির জীবন ধারণের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A ও 'B স্তর দুটির মধ্যে কোন স্তরটি মানবজাতির জ…
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
