পানিচক্র বলতে কী বোঝায়?
উত্তর: পানিচক্র হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে নিয়মিতভাবে আবর্তিত হয়। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ও অন্যান্য জলাশয় থেকে পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে উঠে যায়, একে বলা হয় বাষ্পীভবন। এই বাষ্প উপরের ঠান্ডা বায়ুমণ্ডলে উঠে মেঘে পরিণত হয় যা ঘনীভবন নামে পরিচিত। মেঘ ভারী হলে তা বৃষ্টির আকারে পুনরায় ভূমিতে পতিত হয়। এ পানি নদীনালা হয়ে সাগরে ফিরে যায় বা কিছু অংশ ভূগর্ভে সঞ্চিত হয়। এভাবে পানি আবার বাষ্পে পরিণত হয়ে চক্রটি পুনরায় শুরু করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৫ : বায়ুমণ্ডল (Full Syllabus) · সৃজনশীল
পানিচক্র বলতে কী বোঝায়?
উত্তর
