নাসিকার সম্মুখ ও পশ্চাৎভাগ একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পাতলা পর্দাটির কাজ হল- i. বায়ুতে ভাসমান ধূলিকণা আটকানো ii. রোগজীবাণু ও আবর্জনা দেহে প্রবেশে বাধা দান করা iii. খাদ্য গ্রহণে সহায়তা করা নিচের কোন্টি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: নাসারন্ধ্র ও নাসাপথ (Nasal cavity): শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা। এটা মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দূর্গন্ধ বুঝা যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এ অঙ্গকে উদ্দিপিত করে, ফলে আমরা গন্ধ পাই। নাসিকা এমনভাবে গঠিত যে, তা প্রশ্বাস বায়ুকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে দেয়। এটি বায়ুর ভাসমান ধূলিকণা আটকায় এবং রোগজীবাণু ও আবর্জনা দেহে প্রবেশে বাধা প্রদান করে। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ