ক্রনিক ব্রঙ্কাইটিসে - i. টানা ৩ মাস কাশির সাথে শ্লেষা বের হয়। ii. টানা ৩ সপ্তাহ কাশির সাথে শ্লেষা বের হয় iii. পর পর ২ বছর অসুস্থ থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: ব্রংকাইটিসের লক্ষণ- 1. কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়। 2. কাশির সময় রোগী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। 3. জ্বর হয়, রোগীর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পাড়ে। 4. শক্ত খাবার খেতে পারে না। 5. কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা ৩ মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর ২ বছর দেখা যায়, তাহলে রোগীর ক্রনিক ব্রংকাইটিস হয়ে থাকতে পারে। উল্লেখ্য, বুকের ভেতর ঘড় ঘড় আওয়াজ করা, শ্বাসকষ্ট হওয়া নিউমোনিয়ার লক্ষণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ