নিউমোনিয়ার লক্ষণের মধ্যে রয়েছে- i. গলার শিরা ফুলে যাওয়া ii. কাশি ও শ্বাসকষ্ট হওয়া iii. দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া নিচের কোন্টি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: নিউমোনিয়ার লক্ষণ: 1. ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়। 2. কাশি ও শ্বাসকষ্ট হয়। 3. দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়। 4. চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়। উল্লেখ্য, হাঁপানী রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়। ঠোঁট নীল হয়ে যায় ও গলার শিরা ফুলে যায়। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ