অ্যালভিওলাস- i. ক্ষুদ্রক্ষুদ্র বায়ুথলি ii. ফুসফুসে বিদ্যমান iii. পাতলা আবরণী ও কৈশিক নালিকা পরিবেষ্টিত নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: অ্যালভিওলাস (Alveolus): ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ণ শ্বাসনালি ও রক্তনালি থাকে। বায়ুখলিগুলোই হলো অ্যালভিওলাস। বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুক্লোম শাখাপ্রান্তে মৌচাকের মতো অবস্থিত। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণী দ্বারা আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিকনালিকা দ্বারা পরিবেষ্টিত। বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে উঠে ও পরে আপনা আপনি সংকুচিত হয়। বায়ু ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে, এর ভিতর দিয়ে সহজে গ্যাসীয় আদান প্রদান ঘটে। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ