উল্লিখিত A ও B উপাদানগুলো পরিবহনকারী অঙ্গের সুস্থতায় কি করণীয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সমীকরণে A হলো অক্সিজেন এবং B হলো কার্বন ডাইঅক্সাইড। ফুসফুস হলো মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহনকারী তথা আদান-প্রদানকারী অঙ্গ। ফুসফুস শ্বসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণে অনেক সময় এ অঙ্গটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। বায়ু দূষণ, বিভিন্ন প্রকার ভাসমান কণা এবং রাসায়নিকের প্রভাবেও ফুসফুস অসুস্থ হতে পারে। অনেক সময় অসতর্কতা ও অসাবধানতার কারণে ফুসফুসে নানা জটিল রোগ দেখা দেয় এবং সংক্রামক ঘটে। তাই ফুসফুসের সাধারণ রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও সাবধানতাগুলো জানা থাকলে ফুসফুসকে সুস্থ রাখা সহজ হবে। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চললে ফুসফুসের সুস্থতা বজায় রাখা যেতে পারে। - স্বাস্থ্যকর পরিবেশে বাস করা। - বায়ুদূষণ, ধূলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশ এড়িয়ে চলা। - শিশু বা বয়স্কদের মাথায় ঠান্ডা যেন না লাগে সেদিকে নজর রাখা। - ধূমপান ও মদ্যপান না করা। - আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা। - অতিরিক্ত চর্বিজাতীয খাবার নিয়ন্ত্রণ করা। - নিয়মিত ব্যায়াম করা। - পরিমাণমতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোেলা। - শিশুদের বিসিজি টিকা প্রদান।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উল্লিখিত A ও B উপাদানগুলো পরিবহনকারী অঙ্গের সুস্থতায় কি করণীয়? বিশ্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর