মি. অশোক কুমার রোগাক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. অশোক কুমারের যে রোগ লক্ষণগুলো উল্লেখ করা হয়েছে, যেমন- জ্বর ও কাশি, কাশির সঙ্গে কফ বের হওয়া এবং বুকে ব্যথা অনুভব ইত্যাদি। এগুলো দেখে বোঝা যায় তিনি ব্রংকাইটিস রোগে ভুগছেন। বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। যেমন- শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমনে অনেক সময় ব্রংকাইটিস হয়ে থাকে। এ সময় ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলেও এ রোগ হতে পারে। স্যাঁতস্যাঁতে ধুলিকণা মিশ্রিত আবহাওয়া এবং ঠাণ্ডা লাগা থেকেও এ রোগ হয়ে থাকে। কলকারখানার ধুলাবালি ও ধোয়াময় পরিবেশ এ রোগের অন্য আরেকটি কারণ। এছারাও অতিরিক্ত ধূমপানের কারণেও ব্রংকাইটিস হতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
মি. অশোক কুমার রোগাক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
