উদ্দীপকের সঞ্চালন কাজটি কোন অঙ্গ দ্বারা সম্পন্ন হয়— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে “আমরা যে বাতাস গ্রহণ করি তা কীভাবে আমাদের দেহের কোষকলায় সঞ্চালিত হয়।” এখানে বাতাস বলতে প্রকৃতপক্ষে [গণিত] কে বোঝানো হয়েছে। কোষকলায় এ [গণিত] এর সঞ্চালন কাজটিতে ফুসফুস এবং হৃৎপিণ্ড বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ দু'টি অঙ্গের পারস্পরিক সহযোগীতার মাধ্যমেই [গণিত] আমাদের দেহের কোষকলায় পৌঁছে থাকে। এক্ষেত্রে প্রথমে শ্বাস গ্রহণের সময় ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে যায়, ফলে নাসারন্দ্রের ভেতর দিয়ে [গণিত] যুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসের অ্যালভিওলি থেকে ব্যাপন প্রক্রিয়ায় [গণিত] রক্তে প্রবেশ করে। অক্সিজেনযুক্ত রক্ত পরবর্তীতে হৃৎপিণ্ডের পাম্পের মাধ্যমে বাম অলিন্দ ও বাম নিলয় হয়ে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে রক্তের মাধ্যমে [গণিত] আমাদের দেহের সকল কোষকলায় সঞ্চালিত হয়। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের সঞ্চালন কাজটি ফুসফুস এবং হৃৎপিণ্ড দ্বারা সম্পন্ন হয়ে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের সঞ্চালন কাজটি কোন অঙ্গ দ্বারা সম্পন্ন হয়— ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
