ধূমপানের কারণে উল্লিখিত অঙ্গের সম্ভাব্য ক্ষতি ও উক্ত অঙ্গের সুস্থতায় করণীয় কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অঙ্গটি হলো মানবদেহের ফুসফুস। ধূমপানের কারণে এই অঙ্গের নানারকম ক্ষতি হয়ে থাকে। নিচে ধূমপানের কারণে সম্ভাব্য ক্ষতি ও ফুসফুসের অঙ্গের সুস্থতায় করণীয় দিকগুলো বিশ্লেষণ করা হলো- সিগারেটের ধোঁয়ায় ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে ক্ষতির সৃষ্টি হয়ে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থান ফেটে ফুসফুসের ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এ অবস্থাকে এমফাইসেমা বলে। এ রোগে ফুসফুসের শ্বসন অঞ্চল হ্রাস পায়, ফুসফুসের কোষে স্থিতিস্থাপকতা কমে যায় এবং শ্বাস-প্রশ্বাসে গুরুতর সমস্যার সৃষ্টি হয়। এ সিগারেটের ধোঁয়ার CO2 ট্রাকিয়া ও ব্রংকাসের সিলিয়াকে অবশ করে দেয়। এতে ট্রাকিয়া বা ফুসফুস ধুলাবালি ও রোগজীবাণু মুক্ত থাকতে সহায়ক হয়। কিন্তু সিলিয়া অবশ হয়ে গেলে ট্রাকিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি হয়। এ সিগারেটের ধোঁয়ার CO2 ট্রাকিয়া ও ব্রংকাসের সিলিয়াকে অবশ করে দেয়। এতে ট্রাকিয়া বা ফুসফুস ধুলাবলি ও রোগজীবাণু মুক্ত থাকতে সহায়ক হয়। কিন্তু সিলিয়া অবশ হয়ে গেলে ট্রাকিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি হয় যা ব্রংকাইটিস নামে পরিচিত। তাছাড়াও রক্তের হিমোগ্লোবিনে CO2 শোষিত হয়। এতে রক্তের O₂ পরিবহনের ক্ষমতা কমে যায়। CO2 ধমনির ভেতরে কোলেস্টেরল জমতে সাহায্য করে। ফলে ধমনি গহ্বর সংকীর্ণ বা বন্ধ হয়ে O₂ সরবরাহ কমিয়ে দেয়। হৃৎপিন্ডের ধমনিতে এমন হলে হার্ট অ্যাটান হয়। এছাড়াও সিগারেটের ধোঁয়ায় বিদ্যমান বিষাক্ত নিকোটিন ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। ৯০% ফুসফুসীয় ক্যান্সার ধূমপানের কারণে হয় বলে মনে করা হয়। ফুসফুসের বায়ুথলির গাত্র অত্যন্ত পাতলা বলে ধূমপান করলে তামাকের দহনে উৎপন্ন নিকোটিন সরাসরি বায়ুথলির গাত্রে গিয়ে আঘাত করে। এতে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হয় এবং পরবর্তীতে অ্যালভিওলাই শক্ত হয়ে যায় এবং সর্বশেষে ধ্বংস হয়। পর্যাপ্ত সংখ্যক বায়ুথলির নষ্ট হওয়া শ্বসনে প্রভাব ফেলে এবং ফুসফুসের বিভিন্ন অসুখ হয়। ধূমপানের কারণে বিভিন্ন অসুখ যেমন-হাঁপানিসহ ফুসফুসের ক্যান্সার পর্যন্ত ঘটতে পারে। সুতরাং ধূমপান ফুসফুসের অনেক ক্ষতি করে এবং ধূমপান হতে বিরত থাকলে ফুসফুসকে ক্ষতির হাত হতে রক্ষা করা যায়। তাই আমাদের সকলের ধূমপান হতে বিরত থাকা উচিত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
ধূমপানের কারণে উল্লিখিত অঙ্গের সম্ভাব্য ক্ষতি ও উক্ত অঙ্গের সুস্থতা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর