উদ্দীপকে বর্ণিত বিনিময় প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিনিময় প্রক্রিয়াটির অঙ্গটি হলো মানব ফুসফুস। ফুসফুসের মাধ্যমে মানবদেহে গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানবদেহে গ্যাসীয় পরিবহণ বলতে O₂ ও CO₂ এর বিনিময়কে বোঝায়। এটি মূলত বায়ু এবং ফুসফুসের রক্তনালিকার ভিতরে ঘটে। মানবদেহে গ্যাসীয় বিনিময়কে অক্সিজেন শোষণ ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এ দুটি ভাগে ভাগ করা যায়। শ্বসনের সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। রক্তে প্রবেশ করার পর অক্সিজেন মুক্ত অবস্থায় থাকে না। এর একটি বড় অংশ লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গঠন করে। এ যৌগ গঠন রক্তরসে অক্সিজেনের পরিমাণের ওপর নির্ভর করে। দেহে রক্ত পরিবহণের সময় বেশ কিছু পরিমাণ অক্সিজেন রক্তরস থেকে কলারস বা লসিকায় প্রবেশ করে। ফলে রক্তরসে অক্সিজেন রক্তরস ও পরে লসিকা বা কোষরসে প্রবেশ করে। অক্সিজেন পরিবহণের সময় নিম্নলিখিত ঘটনার অবতারণা হয় তা হলো- হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন রক্ত কৈশিকনালিকাতে পৌঁছানোর পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ, কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছে। খাদ্য জারণ বিক্রিয়ায় কোষে CO₂ তৈরি হয়। এই CO₂ প্রথমে কোষাবরণ ভেদ করে বাইকার্বনেটরূপে রক্ত সঞ্চালনের মাধ্যমে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়। আর এভাবেই, উল্লিখিত পদ্ধতিতে O₂ এবং CO₂ এর পরিবহণ ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিনিময় প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর