উদ্দীপকের 'M ও 'N [গণিত] রোগ দুটির মধ্যে কোনটি সম্পূর্ণ নিরাময়যোগ্য? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের M ও N রোগ দুটি হলো যথাক্রমে হাঁপানি ও যক্ষ্মা। হাঁপানি ও যক্ষ্মার মধ্যে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য। কারণটি নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- Mycobacterium tuberculosis নামক জীবাণুর সংক্রমণে যক্ষ্মা হয়। জীবাণুগুলো এক্স-রে দ্বারা শনাক্ত করা যায়। এটি এক প্রকার বায়ুবাহিত সংক্রামক রোগ। ডাক্তারের পরামর্শ মতে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিলে অথবা যক্ষ্মা প্রতিষেধক বিসিজি টিকা নিলেই যক্ষ্মা ভালো করা সম্ভব অর্থাৎ নিরাময়যোগ্য। অন্যদিকে ভাইরাসের আক্রমণে বা ধূমপানের কারণে বা দীর্ঘদিনের সর্দিকাশি থেকে হাঁপানির সৃষ্টি হয়। বছরের বিশেষ ঋতুতে এ রোগের মাত্রা বেড়ে যায়। হাঁপানি আক্রান্ত ব্যক্তি কষ্ট লাঘবের জন্য সবসময় ঔষধ সাথে রাখে কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে না। তাই আলোচনা থেকে বলা যায়, রোগ N অর্থাৎ যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও রোগ M হাঁপানি নিরাময়যোগ্য নয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'M ও 'N রোগ দুটির মধ্যে কোনটি সম্পূর্ণ নিরাময়যোগ্য? যুক্…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর