শ্বসনে মধ্যচ্ছদা কীভাবে সাহায্য করে?
উত্তর: মধ্যচ্ছদা প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। প্রশ্বাসের সময় এটি সংকুচিত হয়ে নিচের দিকে নেমে এসে বক্ষগহ্বরের আয়তন বাড়িয়ে দেয়। ফলে বায়ু ফুসফুসের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে নিঃশ্বাসের সময় এটি প্রসারিত হয়ে উপরের দিকে উঠে আসে এবং বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফলে বায়ু ফুসফুস থেকে বাইরে বেরিয়ে আসে এভাবে মধ্যচ্ছদা আমাদের শ্বসনে সাহায্য করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
শ্বসনে মধ্যচ্ছদা কীভাবে সাহায্য করে?
উত্তর