উদ্দীপকের 'M [গণিত] রোগটির কারণ ও লক্ষণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] রোগটি হলো ফুসফুসের অ্যাজমা বা হাঁপানি। নিচে অ্যাজমা বা হাঁপানি রোগের কারণ ও লক্ষণ বর্ণনা করা হলো- কারণ : যেসব খাবার খেলে এলার্জি হয় (চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি), বায়ুর সাথে ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাস গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশংকা থাকে। বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যেতে পারে। লক্ষণ : ● হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। ● শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়। ● রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এ সময বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয়। ● ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর বেশি কষ্ট হয়। ● কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়। ● সাধারণত জ্বর থাকে না। ● শ্বাস নেওযার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়। ● রোগী দুর্বল হয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'M রোগটির কারণ ও লক্ষণ বর্ণনা কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর