রক্তের মাধ্যমে 'X [গণিত] ও 'Y [গণিত] গ্যাস কীভাবে পরিবাহিত হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] ও 'Y [গণিত] গ্যাস দুটি হলো যথাক্রমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। গ্যাস দুটি রক্তের মাধ্যমে যেভাবে পরিবাহিত তা নিচে উল্লেখ করা হলো: অক্সিজেন শোষণ: ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলি ও রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। ফুসফুস থেকে ধমনির রক্তে অক্সিজেন প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। বেশির ভাগ অক্সিজেনই হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ গঠন করে। অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন রক্ত কৈশিকনালিতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছে। কার্বন ডাই-অক্সাইড পরিবহন: খাদ্য জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়। এই [গণিত] প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। [গণিত] প্রধানত সোডিয়াম বাইকার্বনেট ( [গণিত] ) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট ( [গণিত] ) রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
রক্তের মাধ্যমে 'X ও 'Y গ্যাস কীভাবে পরিবাহিত হয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর