চিত্রের 'P [গণিত] অংশে সৃষ্ট রোগের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত P সৃষ্ট রোগটি হলো শ্বসনজনিত ব্রংকাইটিস রোগ। নিচে এ রোগের কারণ ও লক্ষণ বিশ্লেষণ করা হলো- কারণ: শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে। এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লিগাত্রে প্রদাহের সৃষ্টি করে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে। একবার ব্রংকাইটিস হলে বারবার এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এ রোগে বেশি আক্রান্ত হয়। রোগের লক্ষণ : i. কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়। ii. কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। iii. জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। iv. শক্ত খাবার খেতে পারে না। V. কাশির সাথে অনেক সময় সাদা কফ বের হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
চিত্রের 'P অংশে সৃষ্ট রোগের বর্ণনা দাও।
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর