'ক' ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যা হলো তিনি অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত। অ্যাজমা একটি শ্বাসনালি সংক্রান্ত রোগ। বায়ুর সাথে ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাস গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে অ্যাজমা হতে পারে। এলার্জি বেড়ে যায় এমন খাবার খেলেও অ্যাজমা হতে পারে। এ রোগের লক্ষণগুলো হলো: ১. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। ২. শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়। ৩. রোগী জোড়ে জোড়ে শ্বাস নিতে চেষ্টা করে এবং বুকের মধ্যে সাঁই সাঁই আওয়াজ হয়। ৪. ফুসফুসের বায়ুথলিতে ঠিকমত অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্থ হয়। ফলে রোগীর বেশি কষ্ট হয়। ৫. কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়। ৬. সাধারণত জ্বর থাকে না। ৭. শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরে ঢুকে যায়। ৮. রোগী দুর্বল হয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
'ক' ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর