রাত্রিবেলা কাঁঠালগাছের নিচে ঘুমানো উচিত নয় কেন?
উত্তর: রাতের বেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে বলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। অন্যদিকে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়। ফলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাতার স্টোমাটা ও কাণ্ডের বাকলের লেন্টিসেলের মাধ্যমে নির্গত হয়। ফলে রাত্রিবেলা কাঁঠাল গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাই রাত্রিবেলা কাঁঠাল গাছের নিচে ঘুমানো উচিত নয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
রাত্রিবেলা কাঁঠালগাছের নিচে ঘুমানো উচিত নয় কেন?
উত্তর