উদ্দীপকের A এর ভিতরে প্রদাহ হলে যে রোগ সৃষ্টি হয় তার কারণ ও প্রতিকার ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের A চিহ্নিত অঙ্গটি হচ্ছে শ্বাসনালি। শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে। ব্রংকাইটিস এর কারণ ও প্রতিকার নিচে ব্যাখ্যা করা হলো- কারণ: অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠাণ্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে। একবার ব্রংকাইটিস হলে বারবার এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষণ এ রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। যেমন- কলকারখানার ধুলাবালি ও ধোঁয়াময় পরিবেশ। প্রতিকার: এ রোগের প্রতিকারের জন্য করণীয় বিষয়গুলো হচ্ছে: ধূমপান, মদ্যপান, তামাক বা সাদাপাতা খাওয়া বন্ধ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো। রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা। পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো। যেমন গরম দুধ, স্যুপ ইত্যাদি। রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের A এর ভিতরে প্রদাহ হলে যে রোগ সৃষ্টি হয় তার কারণ ও প্রতিকা…
উদ্দীপক

Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর