X ও Y এর মধ্যে কোন রোগটি মানবদেহের জন্য অধিকতর মারাত্মক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত X ও Y-এর লক্ষণগুলো দেখে বোঝা যায়, X হলো নিউমোনিয়া এবং Y হলো ফুসফুসের ক্যান্সার। এ রোগ দুটির মধ্যে ফুসফুসের ক্যান্সার মানবদেহের জন্য অধিকতর মারাত্মক। কারণ, অধিক ঠাণ্ডা লাগলে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া হয়ে থাকে। এটি মারাত্মক রোগ হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাবার খেলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অন্যদিকে, ফুসফুসের ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে, যেমন- বায়ু ও পরিবেশ দূষণ, অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান ইত্যাদি। যেকোনো ক্যান্সারকেই বলা হয় মরণব্যাধি। কোনো কারণে ফুসফুসের ক্যান্সার হলে তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এ রোগে রোগীর মৃত্যুর সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়। যেহেতু উদ্দীপকের Y রোগটি অর্থাৎ ফুসফুসের ক্যান্সার নিরাময়যোগ্য নয়, তাই X ও Y এর মধ্যে Y রোগটি মানবদেহের জন্য অধিকতর মারাত্মক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
X ও Y এর মধ্যে কোন রোগটি মানবদেহের জন্য অধিকতর মারাত্মক? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর