নিচের কোন রোগটির ক্ষেত্রে সাধারণত জ্বর পরিলক্ষিত হয় না?
ক. হাঁপানী
খ. নিউমোনিয়া
গ. ব্রঙ্কাইটিস
ঘ. যক্ষ্মা
উত্তর: হাঁপানী
ব্যাখ্যা: হাঁপানী রোগের লক্ষণগুলো নিম্নরূপ- 1. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। 2. শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়। 3. রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এসময় বুকের ভিতর সাঁই সাঁই আওয়াজ হয়। 4. ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্থ হয়, ফলে রোগীর বেশি কষ্ট হয়। 5. কাশির সাথে কখনও কখনও সাদা কফ বের হয়। 6. সাধারণত জ্বর থাকে না। 7. শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়।৪. রোগী দুর্বল হয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ