নিচের কোনটি বায়ুবাহিত রোগ? অথবা, নিচের কোনটি বায়ুবাহিত সংক্রামক রোগ?
ক. ব্রংকাইটিস
খ. যক্ষ্মা
গ. অ্যাজমা
ঘ. ফুসফুস ক্যান্সার
উত্তর: যক্ষ্মা
ব্যাখ্যা: বায়ুবাহিত রোগ: যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। উল্লেখ্য, যেকোনো লোক, যেকোনো সময়ে এ রোগ দ্বারা সংক্রমিত হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্যাঁতস্যাঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিতে ভোগে অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এ রোগে সহজে আক্রান্ত হয়। যক্ষা শ্বসনতন্ত্রের একটি রোগ। যক্ষা অন্ত্র, হাড়, ফুসফুস, এ রকম দেহের প্রায় যে কোনো স্থানে হতে পারে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ