বৃক্কের হাইলাসের ভিতর থেকে বের হয়— i. রেনাল ধমনি ii. রেনাল শিরা iii. ইউরেটর নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: বৃক্ক (Kidney): মানবদেহের রেচন অঙ্গ হল বৃক্ক। প্রতিটি বৃক্কের আকৃতি শিম বিচির মত এবং রং লালচে। বৃক্কের বাইরের দিকে উত্তল এবং ভিতরের দিকে অবতল। অবতল এ ভাঁজকে বলে হাইলাস। হাইলাসে অবস্থিত গহ্বরকে বলে পেলভিস। সমগ্র বৃক্ক একটি পাতলা অন্তময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে যার নাম ক্যাপসুল। হাইলাসের ভিতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনি বৃক্কে প্রবেশ করে। কাজেই, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ