মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায়- i. প্রোটিন ও লিপিডের ভারসাম্য ii. পানির ভারসাম্য iii. অম্ল ও ক্ষারের ভারসাম্য নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: বৃক্কের কাজ: ১. মানবদেহ হতে নাইট্রোজেনঘটিত পদার্থ যেমন- ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি অপসারণ করা। ২. মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ। ৩. মানবদেহে পানি এবং অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা। ৪. লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা। ৫. ছাঁকন যন্ত্র হিসেবে কাজ করে রক্ত থেকে বর্জ্য পদার্থ পৃথক করা। ৬. মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি ধাতব আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করা। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ