কিডনিতে পাথর হওয়ার- i. লক্ষণ হচ্ছে কোমরের পিছনে ব্যথা হওয়া ii. সম্ভাবনা মেয়েদের ক্ষেত্রে বেশি iii. অস্ত্রোপচার করে চিকিৎসা করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: বৃক্কের পাথর (Renal Stone): মানব বৃক্কে উদ্ভূত ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টিই বৃক্কের পাথর হিসেবে পরিচিত। বৃক্কে পাথর সবারই হতে পারে। তবে দেখা গেছে মেয়েদের থেকে পুরুষের পাথর হবার সম্ভাবনা বেশি। উপসর্গ হিসেবে কোমরে পিছনে ব্যথা হবে। অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয়। অনেক সময় কাঁপুনী দিয়ে জ্বর আসে। সাধারণত অধিক পানি গ্রহণ ও ঔষধ সেবনে পাথর অপসারণ করা যায়। আধুনিক পদ্ধতিতে ইউটেরোস্কোপিক, আল্ট্রাসনিক লিথট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায়। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ