দৃশ্যপট-১ এ সরকারের আয়ের কোন ধরনের উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ সরকারের আয়ের উৎস কর রাজম্বের আবগারি শুল্ক ও আয়কর উৎসের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের দুটি প্রধান উৎস হলো আবগারি শুল্ক ও আয়কর। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চল, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম, প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়। উদ্দীপকে মি. আহসান রেস্টুরেন্টে খাবার ভোগ করতে গিয়ে যে বাড়তি টাকা পরিশোধ করেছেন তা মূলত এই আবগারি শুল্ক। দ্বিতীয়ত, জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। উদ্দীপকে মি. আহসানের বেতনের যে অংশ সরকারকে দেন তা হলো আয়কর।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-১ এ সরকারের আয়ের কোন ধরনের উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

