'R [গণিত] দ্বারা বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাতকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'R [গণিত] দ্বারা বাংলাদেশ সরকারের ব্যয়ের যে খাতকে নির্দেশ করা হয়েছে তা হলো শিক্ষা খাত। সর্বস্তরে শিক্ষার প্রসার এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার তার ব্যয়ের একটি বিরাট অংশ শিক্ষাখাতে বিনিয়োগ করে। এ কারণে বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। উদ্দীপকে শিক্ষা খাতে ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদরাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
'R দ্বারা বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাতকে নির্দেশ করা হয়েছে? ব্য…
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
