“শুধুমাত্র মাসুদ সাহেবদের মতো মানুষের জমাকৃত অর্থ দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার ব্যয়ভার বহন করতে পারে না।”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: মাসুদ সাহেবের দেওয়া অর্থ হলো আয়কর। শুধু আয়কর দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার ব্যায়ভার বহন করতে পারে না। মন্তব্যটি যথার্থ। সরকারের দৈনন্দিন কাজ পরিচালনা এবং নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিপুল অঙ্কের অর্থ লাগে। বিভিন্ন খাত থেকে সরকার এই অর্থ সংগ্রহ করে। আয়কর হলো এর একটি খাত। বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। উদ্দীপকের মাসুদ সাহেব তার বেতনের টাকা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি বছর সরকারি তহবিলে জমা দেন। যা সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করে। জনাব মাসুদের জমাকৃত এই অর্থ হলো আয়কর, তবে শুধু আয়কর নয় রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে আরও অনেক উৎস থেকে আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- ক. কর রাজস্ব ও খ. কর-বহির্ভূত রাজস্ব। সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। কর রাজস্ব হলো সরকারি আয়ের প্রধান উৎস। রাষ্ট্রের জনগণকে দৈনন্দিন জীবনযাপন ও কার্য পরিচালনার জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকার নির্দেশিত কর দিতে হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এসব কর বিভিন্ন উৎস হতে আদায় করে। বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে। এ উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর-বহির্ভূত আয় বা রাজস্ব বলা হয়। কর-বহির্ভূত নানা খাত, যেমন- লভ্যাংশ ও মুনাফা, সুদ, অর্থনৈতিক সেবা, সাধারণ প্রশাসন, ডাক বিভাগ, বন, টোল ও লেভি প্রভৃতি খাত থেকে সরকার আয় করে। আবার, সরকার কর-বহির্ভূত খাত হিসেবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন- ব্যাংক, বিমা কোম্পানি এবং আর্থিক নয় এমন প্রতিষ্ঠান, যেমন- চিড়িয়াখানা, পার্ক প্রভৃতি উৎস থেকেও লভ্যাংশ ও মুনাফা লাভ করে। সুতরাং আলোচনা থেকে বলা যায়, সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা একক কোনো উৎস থেকে আসে না। বরং কর এবং কর বহির্ভূত রাজস্ব থেকে অর্জিত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
“শুধুমাত্র মাসুদ সাহেবদের মতো মানুষের জমাকৃত অর্থ দিয়ে সরকার রাষ্ট্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

