মূল্য সংযোজন কর সরকারি আয়ের গুরুত্বপূর্ণ উৎস- ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। এ স্তরগুলোতে দ্রব্য বা সেবার ওপর যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে কর আরোপ করা হলে তাকে মূল্য সংযোজন কর বলে। ১৯৯১ সালের ১ জুলাই বাংলাদেশে মূসক চালু করা হয়। বর্তমানে আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কয়েকটি সেবা খাতের ওপর মূসক আরোপ করা হয়েছে। এটি সরকারি আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
মূল্য সংযোজন কর সরকারি আয়ের গুরুত্বপূর্ণ উৎস- ব্যাখ্যা কর।
উত্তর

