আয়কর জনগণের কাছ থেকে কীভাবে আদায় করা হয়?
উত্তর: সরকারের ব্যয় নির্বাহের জন্য আয়কর প্রদান করা হয়। বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এ ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে কর সংগ্রহ করে, যার অন্যতম হলো আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর এ কর ধার্য করা হয়। যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট হতে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। আর সরকারের বিভিন্ন ব্যয় নির্বাহের জন্যই জনগণ আয়কর দিয়ে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
আয়কর জনগণের কাছ থেকে কীভাবে আদায় করা হয়?
উত্তর

