তুমি কি মনে কর, দৃশ্যকল্প-২ এ বর্ণিত ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে? যৌক্তিক মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। দারিদ্রদ্র্য বিমোচনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকের আলভীর মতো হাজারো উদ্যোক্তার আয়ের উৎস সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রেখে থাকে। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি কাজই হলো ঋণ প্রদান করা। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে থাকে। বন্ধক রেখে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের পুঁজির সংকট দূর করেন। ফলে তারা যেমন নিজের আয়ের ব্যবস্থা করেন, তেমনি অনেক সময় অন্যের জন্য কর্মস্থল সৃষ্টি করেন, যা দারিদ্র্য বিমোচনে ভূমিকা পালন করে। আবার বাণিজ্যিক ব্যাংক ব্যবসায় বাণিজ্যকে সহজ করে দেয়। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার মাধ্যমে এবং নিরাপদে ও দ্রুত টাকা স্থানান্তর করে ব্যবসায়কে জনগণের সামনে আকর্ষণীয় করে তোলে, যা তরুণ উদ্যোক্তাদের এ পথে নামতে উদ্বুদ্ধ করে। সর্বোপরি দেখা যায়, বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক ব্যবসায় বাণিজ্যের প্রসারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, দৃশ্যকল্প-২ এ বর্ণিত ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে ভূম…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

