উদ্যোক্তা সৃষ্টিতে জনাব নাইমের ঋণ গ্রহণ করা ব্যাংকটির গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্যোক্তা সৃষ্টিতে জনাব নাইমের ঋণ গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকটির গুরুত্ব অপরিসীম। জনাব নাইম জমি বন্ধক রেখে ২ লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। এ ঋণ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের একটি কাজই হলো ঋণ প্রদান করা। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ বাণিজ্যিক ব্যাংক। ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে থাকে। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এ কার্যক্রম পরিচালনা করে। এ কারণে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। জনাব নাইমের মতো অনেক যোগ্য ও শিক্ষিত মানুষ পুঁজির অভাবে কর্মসংস্থান সৃষ্টি বা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে পারে না। দেখা যায়, পুঁজির অভাবে শত শত তরুণকে বেকার বসে থাকতে হয়। এসব তরুণদের ঋণ প্রদানের দ্বারা পুঁজি সরবরাহ করার মাধ্যমে তাদেরকে যেমন বেকারত্বের হাত থেকে রক্ষা করে তেমনি নতুন উদ্যোক্তা সৃষ্টি করে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের বিনিময় সেবা ব্যবসায়িক উদ্যোগকে বেগবান করে। আবার নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করার বিভিন্ন প্রক্রিয়া যেমন- চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি ব্যবসায়িক উদ্যোক্তাদের কার্যক্রমকে মসৃণ করে। অতএব বলা যায়, উদ্যোক্তা সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্যোক্তা সৃষ্টিতে জনাব নাইমের ঋণ গ্রহণ করা ব্যাংকটির গুরুত্ব অপরিস…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

